প্রেষণা বলতে কী বোঝায়?
উত্তর: কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহদান প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো কর্মীদের নিকট হতে সর্বাধিক কার্য আদায় করে নেওয়া। মানুষকে দিয়ে জোর করে কাজ করানো যায় না বলে তার মানসিক অবস্থা পরিবর্তন দ্বারা তাকে কাজের প্রতি গতিশীল করা অপরিহার্য। প্রেষণা যেহেতু একটি উৎসাহদান প্রক্রিয়া তাই এর মাধ্যমেই কর্মীর মানসিক অবস্থা পরিবর্তন করে কাজে গতিশীল করা যায়। তাই কর্মীবৃন্দকে কার্যের প্রতি ইচ্ছা বা আগ্রহ সৃষ্টির জন্য দরকার উপযুক্ত প্রেষণা পদ্ধতি।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
প্রেষণা বলতে কী বোঝায়?
উত্তর