জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব রায়হান উচ্চস্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালক জনাব রায়হান প্রতিষ্ঠানটির উদ্দেশ্য নির্ধারণ ও পলিসি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও পলিসি প্রণয়ন ব্যবস্থাপনার উচ্চস্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব রায়হান উচ্চস্তরের ব্যবস্থাপক
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর