জনাব রবিউল ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রবিউল ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা। ব্যবস্থাপনার যে অংশ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদন করে তাদেরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব রবিউল একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। এরূপ নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রবিউল ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব রবিউল ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর