'ক' এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে- এ উক্তিটির সাথে তুমি কী একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানে পরিকল্পনা বসবে যা নিয়ন্ত্রণ কাজকে প্রভাবিত করে- উক্তিটির সাথে আমি একমত। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর. পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়। উদ্দীপকে ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ যে কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তা কতটুকু সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে নির্ণয় করা হয়। প্রতিষ্ঠানের কার্যফলের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি রয়েছে কিনা এবং থাকলে তা কীভাবে সংশোধন করা সম্ভব তা নিয়ন্ত্রণ কার্যাবলির মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনার সফলতা ও ব্যর্থতা তথা যথার্থতা নির্ধারণ করার জন্য নিয়ন্ত্রণ কার্য অপরিহার্য। ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ এ কাজের মাধ্যমেই প্রতিষ্ঠান পুনরায় পরিকল্পনা নির্ধারণ করতে সক্ষম হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে সম্পাদিত পরিকল্পনা কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
'ক' এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে- এ উক্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর