চিত্রিত উদ্দীপকে 'খ' এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি সম্প করে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রিত উদ্দীপকের 'খ' এর স্থানে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি সম্পন্ন করে। এখানে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতী, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয়।যথোপযুক্ত কর্মী ব্যতীত লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানে যন্ত্রপাতি, পুঁজি, কাঁচামাল ও অন্যান্য উপকরণ যতই মানসম্পন্ন হোক না কেন কর্মী যদি যোগ্য ও দক্ষ না হয় তবে তাদের কার্যকর ব্যবহার কখনই সম্ভব হয় না। তাই ভালো কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি অত্যাবশ্যকীয় কাজ। ব্যবস্থাপনা কতকগুলো ধারাবাহিক কাজে সমষ্টি। উক্ত কাজগুলো যেমন- পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ যথাক্রমে সম্পন্ন হয়। ব্যবস্থাপনার কাজের ধারাবাহিকতা অনুযায়ী 'খ' চিহ্নিত স্থানে কর্মীসংস্থান বসবে। কর্মীসংস্থান ব্যবস্থাপনা প্রক্রিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ। কারণ কর্মীসংস্থান ছাড়া প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায় না।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
চিত্রিত উদ্দীপকে 'খ' এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি সম্প করে? ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর