ব্যবস্থাপনার যে কাজের মাধ্যমে জনাব সায়মন কাজ আদায়ের চেষ্টা করেন, এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপনার প্রেষণা কাজের মাধ্যমে জনাব সায়মন কাজ আদায়ের চেষ্টা করেন। কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহদান প্রক্রিয়া। প্রেষণা যেহেতু একটি উৎসাহদান প্রক্রিয়া তাই এর মাধ্যমেই কর্মীর মানসিক অবস্থা পরিবর্তন করে কাজে গতিশীল করা যায়। উদ্দীপকে জনাব সায়মন খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। অতঃপর তিনি তা যোগ্যতা অনুযায়ী কর্মীদের মধ্যে বণ্টন করেন। এতে প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে। এছাড়াও জনাব সায়মন কর্মীদের যথাসময়ে বেতন, বোনাস ও উত্তম কার্যপরিবেশ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য তাদেরকে প্রেষণা দিচ্ছে। প্রেষণা দিলে কর্মীদের কাজের জন্য চাপ প্রয়োগ করতে হয় না। বরং তারা নিজেরাই উৎসাহের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। এতে যেকোনো প্রতিষ্ঠান খুব কম সময়ের মধ্যেই তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার প্রেষণা কাজের মাধ্যমে কাজ আদায়ের যে চেষ্টা করছে তা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনার যে কাজের মাধ্যমে জনাব সায়মন কাজ আদায়ের চেষ্টা করেন, এর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর