উদ্দীপকে জনাব আয়ান ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আয়ান ব্যবস্থাপনার মধ্য স্তরে কর্মরত। প্রতিষ্ঠানের উচ্চ স্তরের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যন্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-এরিয়া ম্যানেজার, উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে জনাব আয়ান একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। তিনি ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করেন। এক্ষেত্রে জনাব আয়ান ব্যবস্থাপনা এবং সুপারভাইজারের মধ্যে অবস্থিত, যা মধ্য স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আয়ান ব্যবস্থাপনার মধ্য স্তরে কর্মরত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আয়ান ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর