জনাব সোহেল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেছেন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে তার গুরুত্ব আলোচনা কর।
উত্তর: জনাব সোহেল ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটির দায়িত্ব পালন করছেন, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ। কর্মীসংস্থান প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতী, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয়। কর্মীসংস্থান ব্যবস্থাপনার একটি অত্যাবশ্যকীয় কাজ। যোগ্য ও দক্ষ কর্মীসংস্থানের ওপর নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সাফল্য। উদ্দীপকের জনাব হায়দার ABC কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের পরিধি বৃদ্ধির জন্য ২টি নতুন জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। এ জন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা জনাব সোহেলকে নির্দেশনা দেন। জনাব সোহেল নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন। উদ্দীপকে সোহেল ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে জড়িত। উক্ত কাজটি একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ সবকিছুই কর্মীসংস্থান কাজের অন্তর্ভুক্ত। তাই যদি এর কোনো কাজে ভুল হয় তবে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য ব্যাহত হবে। আর যদি সঠিক কর্মী নিয়োগ দেওয়া যায় তবে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য অর্জন সহজ হবে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব সোহেল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেছেন প্রাতিষ্ঠানিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর