প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে জনাব হাসমতের ভূমিকা সর্বাধিক এ প্রসঙ্গে তোমার মতামত দাও।
উত্তর: জনাব হাসমত নিম্নস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে তার গুরুত্ব অপরিসীম। এ স্তরের ব্যবস্থাপক উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তরে ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ স্তরের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে জনাব হাসিবুর করিম জুট মিলের মহাব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণী কাজের সাথে জড়িত। জনাব হাসিন মহাব্যবস্থাপক কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনাব হাসমতকে নির্দেশ দেন। অন্যদিকে জনাব হাসমত শ্রমিক কর্মীদের মাধ্যমে উক্ত পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন। প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে হয়, ভুল ত্রুটি হলে শুধরে দিতে হয়। এজন্য নিম্নস্তরের ব্যবস্থাপকদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে হয়। যার বলে তিনি প্রতিষ্ঠানের কাজ শ্রমিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক হিসেবে জনাব হাসমত প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে জনাব হাসমতের ভূমিকা সর্বাধিক এ প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর