ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে। ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দকে বোঝায়। সর্বজনীন কথাটির অর্থ হচ্ছে যা সকলের নিকট বা সর্বত্রই সমাদৃত, কল্যাণকর এবং স্থান কাল প্রতিষ্ঠানভেদে সমানভাবে গ্রহণযোগ্য। ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজগুলো একজন ব্যক্তির জীবনে যেমন প্রয়োজন ঠিক তেমনি পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়েও সমভাবে । প্রযোজ্য বলে ব্যবস্থাপনাকে সর্বজনীন বিষয় বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর