প্রতিষ্ঠানটি সফলতায় জনাব X ব্যবস্থাপনার কোন কাজটির প্রতি গুরুত্ব প্রদান করেছেন? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতায় জনাব X. ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়। উদ্দীপকে জনাব X একটি গার্মেন্টস ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি তথ্য ও উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, কার্যসম্পাদনের বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্পটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। উদ্দীপকে জনাব X-এর কর্মকান্ডগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অংশ। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে পরিকল্পনা ঠিক করতে হয়। কেননা পরিকল্পনা কাজে ভুল হলে প্রতিষ্ঠান তার লক্ষ্যার্জনে ব্যর্থ হয়। তাই বলা যায়, 'X [গণিত] ব্যবস্থাপনায় পরিকল্পনা কাজটির প্রতি গুরুত্ব প্রদান করেছেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
প্রতিষ্ঠানটি সফলতায় জনাব X ব্যবস্থাপনার কোন কাজটির প্রতি গুরুত্ব প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর