উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার উচ্চ স্তরের অবস্থান করছেন। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব X একটি গার্মেন্টস ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার।প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি তথ্য ও উপাত্ত সংগ্রহ,বিশ্লেষণ, কার্যসম্পাদনের বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্পটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। জেনারেল ম্যানেজার কর্মকাণ্ড ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার উচ্চ স্তরের অবস্থান করছেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর