"উদ্দীপকের 'P [গণিত] ছাড়া ব্যবস্থাপনাকার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য?- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনা কাজ অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য- উক্তিটির সাথে আমি একমত। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়। উদ্দীপকে চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। এক্ষেত্রে 'P [গণিত] চিহ্নিত স্থানে নিয়ন্ত্রণ বসবে। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ যে কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তা কতটুকু সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে ধরা হয়। প্রতিষ্ঠানের কার্যফলের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি রয়েছে কিনা এবং থাকলে তা কীভাবে সংশোধন করা সম্ভব তা নিয়ন্ত্রণ কার্যাবলির মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনার সফলতা ও ব্যর্থতা তথা যথার্থতা নির্ধারণ করার জন্য নিয়ন্ত্রণকার্য অপরিহার্য। ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ এ কাজের মাধ্যমেই প্রতিষ্ঠান পুনরায় পরিকল্পনা নির্ধারণ করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের 'P [গণিত] অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনা কাজ অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
"উদ্দীপকের 'P ছাড়া ব্যবস্থাপনাকার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য?-…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর