উদ্দীপকের চিত্রে '?' চিহ্নের কোন কাজটি বাদ পড়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে '?' চিহ্নে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি বাদ পড়েছে। এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতী, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয়। প্রতিষ্ঠানের কার্যাবলি সুন্দরভাবে সম্পাদন করতে প্রয়োজনীয় কর্মী বা মানবসম্পদের প্রয়োজন। উক্ত কর্মী কর্মীসংস্থান কাজের মাধ্যমেই সংগ্রহ করতে হয়। তাই কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি গুরুত্বপূর্ণ কাজ। উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন-পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ চক্রাকারে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের '?' চিহ্নে কর্মীসংস্থান-কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে '?' চিহ্নে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি বাদ পড়েছে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে '?' চিহ্নের কোন কাজটি বাদ পড়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর