ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝ?
উত্তর: ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনা হলো কতকগুলো কাজের সমষ্টি। আর চক্র বলতে কোনো কাজের ধারাবাহিক আবর্তনকে বোঝায়। ব্যস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার চক্রও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝ?
উত্তর