জনাব শিমুল কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শিমুল উচ্চস্তরের কর্মকর্তা। ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে 'উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব শিমুল তার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। এছাড়াও তিনি বাইয়ের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রক্ষা করেন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চস্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব শিমুল উচ্চস্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
জনাব শিমুল কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর