পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?
উত্তর: যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?
উত্তর