উদ্দীপকে উল্লিখিত চক্রে F স্তরের কাজ কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চক্রে F স্তরের কাজ সমন্বয়সাধন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সমন্বয়সাধন বলে। এর অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি, অদক্ষতা ও বিশৃঙ্খলা এবং সর্বত্রই ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য। উদ্দীপকের চিত্রটি ব্যবস্থাপনা চক্রের। ব্যবস্থাপনা হলো কতকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো যেমন-পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ চক্রাকারে আবর্তিত হয়। ব্যবস্থাপনার এই কাজগুলোর ধারাবাহিকতা বিবেচনায় দেখা যায় উদ্দীপকের চিত্রে সমন্বয়সাধন কাজটি বাদ পড়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চক্রে F স্তরের কাজ সমন্বয়সাধন।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চক্রে F স্তরের কাজ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর