কোম্পানিতে জনাব আবিরের কর্মকাণ্ড সম্পাদনে যে ব্যবস্থাপকীয় দক্ষতা পরিলক্ষিত হয়- উদ্দীপকের প্রেক্ষাপটে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: কোম্পানিতে জনাব আবিরের কর্মকাণ্ড সম্পাদনে ব্যবস্থাপকীয় আন্ত:ব্যক্তিক দক্ষতা পরিলক্ষিত হয়, যা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্ত:ব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে জনাব আবির একটি বৃহদায়তন কোম্পানির তত্ত্বাবধায়ক। তিনি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মীরা সন্তুষ্ট। প্রতিষ্ঠানের সকল স্তরে আন্ত:ব্যক্তিক দক্ষতার কম-বেশি প্রয়োজন।কারণ এ ধরনের দক্ষতা বলেই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে পারে। এ ধরনের দক্ষতা বিরাজ করলে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান উন্নতি সাধন করতে পারে। তাই আমি মনে করি, জনাব আবিরের আন্ত:ব্যক্তিক দক্ষতা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
কোম্পানিতে জনাব আবিরের কর্মকাণ্ড সম্পাদনে যে ব্যবস্থাপকীয় দক্ষতা পর…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর