ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ আদায়ের কৌশল? ব্যাখ্যা কর।।
উত্তর: নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্বল্প ব্যয়ে ও সর্বাধিক দক্ষতার সাথে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রয়াস চালানো হয়। তাই ব্যবস্থাপনার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ; যথা- মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে যথাযথভাবে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এদের যথাযথ ব্যবহার করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা হয়। তাই ব্যবস্থাপনাকে অন্যের দ্বারা কাজ আদায়ের কৌশল বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ আদায়ের কৌশল? ব্যাখ্যা কর।।
উত্তর