উদ্দীপকে জনাব আরেফিন ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনার আরেফিন ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করে তাদেরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, কোম্পানির সচিব, সেক্রেটারি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব আরেফিন সামিহা লি. এ যোগদান করেন। অতঃপর তিনি বিভিন্ন বিভাগীয় প্রধানদের ডেকে সভা করে চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের জন্য তিনি সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করতে আগ্রহী। এভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আরেফিন ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত।
HSC Management 2nd Paper Chapter 1: ব্যবস্থাপনার ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 1: ব্যবস্থাপনার ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরেফিন ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর