দৃশ্যকল্প-১ এ উল্লিখিত লক্ষণগুলো A চিহ্নিত যে বিষয়টিকে নির্দেশ করছে তার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ উল্লিখিত লক্ষণগুলো 'মানসিক স্বাস্থ্যের লক্ষণ' বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। মানসিক স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তির যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো হলো- i. শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ: মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে শারীরিক স্বাস্থ্য অবশ্যই ভালো থাকা আবশ্যক। অন্যদিকে চারপাশের পরিবেশের সঙ্গে কঠিনভাবে খাপ খাইয়ে চলার জন্য চিন্তা করার ক্ষমতা, যুক্তি প্রয়োগ ও বিচার করার ক্ষমতা থাকা আবশ্যক। ii. আত্মবিশ্বাস: মানসিক দিক দিয়ে স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তি কখনো তার আত্মবিশ্বাস হারায় না। iii. পরিপূর্ণ আত্মতৃপ্তি: মানসিক দিক দিয়ে সুস্থ ব্যক্তির আচরণে সব সময় আত্মতৃপ্তির পরিচয় পাওয়া যায়। iv. আবেগীয় ও সামাজিক বিকাশ: মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির আবেগীয় বিকাশ ও প্রকাশ স্বাভাবিক হয়ে থাকে। বিশেষ কারণ থাকলেও সামাজিক পরিবেশে রাগান্বিত বা উত্তেজিত হয়ে পড়ে না। v. অভিযোজন ক্ষমতা: মানসিক দিক থেকে সুস্থ ব্যক্তির পরিবেশ সব সময় অনুকূল না হলেও সে তার মানসিক ভারসাম্য হারায় না। vi. নিজের চাহিদা সম্পর্কে সচেতনতা এবং সে অনুযায়ী কাজ করার ক্ষমতা: মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি তার চাহিদার মাত্রা সম্পর্কে সব সময় সচেতন থাকে। vii. উপর্যুক্ত অনুরাগ ও মনোভাবের বিকাশ: মানসিক স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তির কাজের মধ্যে যথাযথ আগ্রহ ও অনুকূল মনোভাব দেখা যায়। viii. নিজেকে সুখী, সক্ষম ও আশাবাদী মনে করা: কোনো ব্যক্তি যদি সমাজস্বীকৃত উপায়ে তার চাহিদাগুলো পূরণ করতে পারে, সমাজে কার্যকর ও উপযোগী ভূমিকা পালন করতে পারে এবং নিজেকে সুখী, সক্ষম ও সফল ব্যক্তি হিসেবে মনে করে, তাহলে তাকে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী বলা যায়।
HSC Home Science 2nd Paper Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত লক্ষণগুলো A চিহ্নিত যে বিষয়টিকে নির্দেশ করছে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর