স্কুলের শিক্ষকের বক্তব্যের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: লিটনের প্রতি সমাজ ও পরিবারের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে— শিক্ষকের বক্তব্যটি অত্যন্ত যৌক্তিক। সাধারণত অপরীক্ষিত রক্ত গ্রহণ, অনিরাপদ দৈহিক সম্পর্ক, একই- সিরিঞ্জের ব্যবহার ইত্যাদির মাধ্যমে এইডস এর জীবাণু এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। কিন্তু এইচ আইভি পজেটিভ ব্যক্তির সাথে কোলাকুলি ও করমর্দন করা, তার ব্যবহৃত টয়লেট বা জলাশয় ব্যবহার, একই পাত্র থেকে খাবার খাওয়া, তার ব্যবহৃত বিছানা ও পোশাক ব্যবহারের দ্বারা এ জীবাণু সংক্রমিত হয় না। লিটন ও তার বন্ধুরা একই সিরিঞ্জ দিয়ে মাদক গ্রহণ করে। ফলে সে এইডস রোগে আক্রান্ত হয়। এর ফলে তার পরিবার ও সমাজ তার সাথে যে আচরণ করছে তা অযৌক্তিক। এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করলে, একই সাথে চললে, একই পাত্রে খেলে যেহেতু এইডস ছড়ায় না সেহেতু এইডস আক্রান্তদেরকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন না করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া আমাদের কর্তব্য। তাই লিটনকে 'একঘরে' না করে তার সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করতে হবে।
HSC Home Science 2nd Paper Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য · সৃজনশীল
স্কুলের শিক্ষকের বক্তব্যের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর