শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: মানসিক স্বাস্থ্য বলতে মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থভাবে খাপ খাওয়ানোকে বোঝায়। মানসিক স্বাস্থ্য পরিবেশের বিভিন্ন উদ্দীপকের (Stimulator) সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে ৷ ফলে আমাদের মন কখনো উৎফুল্ল এবং কখনো বিষাদগ্রস্ত হয়ে পড়ে। শিশুর সঠিক আচরণ শারীরিক, মানসিক পূর্ণতা ও স্বাভাবিকতা সবই পরিবেশের উপর নির্ভরশীল। স্বাস্থ্যকর গৃহ, মা- বাবার মধ্যে সুসম্পর্ক, অনুকূল সামাজিক পরিবেশ ইত্যাদি শিশুর মানসিক স্বাস্থ্যের সহায়ক। তাই বলা যায়, শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের ভূমিকা অপরিসীম।
HSC Home Science 2nd Paper Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য · সৃজনশীল
শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন?
উত্তর