উদ্দীপকে রায়হান সাহেবের আচরণে কীসের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রায়হান সাহেবের আচরণে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। মানসিক স্বাস্থ্য বলতে মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুন্দরভাবে খাপ খাওয়ানোকে বোঝায়। মানুষ যদি বাস্তব জীবনের সমস্যা মেনে নিয়ে তার চাহিদাগুলো সম্পন্ন করতে পারে, তবে ইতিবাচক আবেগীয় অবস্থা সৃষ্টি, মানসিক তৃপ্তি লাভ এবং সঙ্গতি বিধান সম্ভব হয়। এই সার্থক সঙ্গতি বিধানের মধ্য দিয়েই মানসিক স্বাস্থ্য রক্ষা হয়। জনাব রায়হান সাহেব মনের দিক থেকে সুস্থ। যেকোনো পরিবেশে তিনি সুস্থভাবে সঙ্গতি বিধান করতে পারেন। কোনো সমস্যায় পড়লে তিনি তা সমাধানের চেষ্টা করেন। এছাড়া তিনি তার সকল কাজের মূল্যায়ন নিজেই করে থাকেন। এসকল বৈশিষ্ট্যসমূহ পাঠ্যবইয়ের মানসিক স্বাস্থ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রায়হান সাহেবের আচরণে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
HSC Home Science 2nd Paper Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য · সৃজনশীল
উদ্দীপকে রায়হান সাহেবের আচরণে কীসের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর