উদ্দীপকে তারেক কী রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: তাকের এইডস রোগে আক্রান্ত। এইডস রোগের ভাইরাসের নাম Human Immuno Deficiency Virus (HIV)। এইডস একটি সংক্রামক রোগ। HIV ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এইডস রোগের লক্ষণসমূহ হচ্ছে— শরীরে অবিরাম জ্বর থাকে, ওজন অস্বাভাবিকভাবে হ্রাস পায়, শুকনো কাশি, পেটের পীড়া, চর্মরোগ ইত্যাদি। এছাড়া মুখে, জিভে ও ঠোঁটে ঘা, অত্যধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পায়, অনিদ্রা, অত্যধিক গা ঘামা ইত্যাদি দেখা দেয়। প্রাথমিকভাবে HIV আক্রান্ত হওয়ার পরও একজন ব্যক্তি বছরের পর বছর লক্ষহীন অবস্থায় বেঁচে থাকতে পারে। তবে সে বাহক হিসেবে কাজ করে। আক্রমণের পরবর্তী পর্যায়ে মৃদু আক্রান্তের লক্ষণ প্রকাশ পায়। যেমন- ক্লান্তি, অবসাদ, ওজন হ্রাস ইত্যাদি। তৃতীয় পর্যায়ে AIDS- এর লক্ষণ হিসেবে ফুসফুসের সংক্রমণ, অতিরিক্ত ওজন হ্ৰাস, জ্বর ইত্যাদি জটিলতা দেখা দেয়। সর্বশেষ পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায় ও রোগী মৃত্যুবরণ করে। তারেক মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হলে তার রক্তের প্রয়োজন হয়। এই রক্ত নেওয়ার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। তার ওজন অনেক কমে যায়, মুখে ঘা হয় এবং প্রতিদিনই জ্বর থাকে। তারেকের এসব লক্ষণ দেখে বোঝা যায় যে, সে এইডস রোগে আক্রান্ত।
HSC Home Science 2nd Paper Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য · সৃজনশীল
উদ্দীপকে তারেক কী রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর