শেয়ারFacebookWhatsApp

রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো কীভাবে প্রভাব রাখতে পারে বলে তুমি মনে করো?

উত্তর: মানসিক সুস্থতা ও স্বাভাবিকতা রক্ষায় যেসব বিষয় প্রভাব বিস্তার করে সেগুলোকে মানসিক স্বাস্থ্যের উপাদান বলে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, বাবা- মায়ের সুস্থ দাম্পত্যজীবন, শিশুর প্রতি পিতা-মাতার আসক্তি, অনুকূল পরিবেশ সৃষ্টি, শিশুর মৌলিক চাহিদা পূরণ ইত্যাদি। পারিবারিক পরিবেশ ও মা-বাবার দাম্পত্য জীবনের বিচ্ছেদের কারণে রনির মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো রনির উন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে। মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো হলো- রোগমুক্ত সুস্থ শরীর, পরিপূর্ণ আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, সচেতন মনোভাব, বাস্তব দৃষ্টিভঙ্গি ইত্যাদি। এছাড়া প্রয়োজন মনস্তাত্ত্বিক বিকাশ, যা মনোসামাজিক উপাদানের অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। এগুলো রনির সামাজিকীকরণ প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করবে। সুতরাং বলা যায়, রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে উপরে আলোচিত উপাদানগুলো সহায়ক ভূমিকা পালন করবে।

HSC Home Science 2nd Paper Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · Chapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য · সৃজনশীল

রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগ…

উদ্দীপক

রনির মা-বাবার দাম্পত্য জীবন সুখের নয়। রনির বাবা তার মাকে মারধোর করত। একসময় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এর প্রভাব রনির জীবনে পড়ে। সে বখাটে হয়ে যায় এবং বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।

উত্তর

AIDS এবং যৌনরোগ বিষয়ক জাতীয়, নীতি প্রণয়ন ও অনুমোদন করা হয় ১৯৯৭ সালে।

উত্তর

মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন শিশুকাল থেকেই সঠিক মনস্তাত্ত্বিক বিকাশ। মানসিক স্বাস্থ্য রক্ষিত হয়েছে তখনই বলা যায়, যখন ব্যক্তি মন, দেহ ও সমাজ জীবনের দিক থেকে সুস্থ, নীরোগ ও সুখী হয়।

উত্তর

রনির বখাটে হওয়ার পেছনে তার বাবা-মার দাম্পত্য জীবনের প্রভাব রয়েছে। মা-বাবার মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ পারস্পরিক সম্পর্ক গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে। ফলে শিশু নিরাপদ বোধ করে ও আত্মপ্রতিষ্ঠা লাভ করে। অপরদিকে মা-বাবার বিচ্ছেদ শিশুর সার্বিক বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশৃঙ্খল পারিবারিক পরিবেশে শিশুর আদর্শহীন, সমস্যাগ্রস্ত ও অপরাধপ্রবণ হওয়ার আশঙ্কা থাকে। রনির মা-বাবার দাম্পত্য জীবন সুখের না হওয়ায় তাদের পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল না। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হওয়ায় রনি নিরাপত্তাহীনতায় ভোগে। তাকে শাসন করার মতো কেউ ছিল না। তাই সে ধীরে ধীরে বখাটে হয়ে যায় এবং বিভিন্ন অসামাজিক কাজে (চুরি, ছিনতাই, মেয়েদের প্রতি অশোভন আচরণ ইত্যাদি) জড়িত হয়। তাই বলা যায়, রনির পারিবারিক পরিবেশ তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

উত্তর

মানসিক সুস্থতা ও স্বাভাবিকতা রক্ষায় যেসব বিষয় প্রভাব বিস্তার করে সেগুলোকে মানসিক স্বাস্থ্যের উপাদান বলে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, বাবা- মায়ের সুস্থ দাম্পত্যজীবন, শিশুর প্রতি পিতা-মাতার আসক্তি, অনুকূল পরিবেশ সৃষ্টি, শিশুর মৌলিক চাহিদা পূরণ ইত্যাদি। পারিবারিক পরিবেশ ও মা-বাবার দাম্পত্য জীবনের বিচ্ছেদের কারণে রনির মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো রনির উন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে। মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো হলো- রোগমুক্ত সুস্থ শরীর, পরিপূর্ণ আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, সচেতন মনোভাব, বাস্তব দৃষ্টিভঙ্গি ইত্যাদি। এছাড়া প্রয়োজন মনস্তাত্ত্বিক বিকাশ, যা মনোসামাজিক উপাদানের অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। এগুলো রনির সামাজিকীকরণ প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করবে। সুতরাং বলা যায়, রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে উপরে আলোচিত উপাদানগুলো সহায়ক ভূমিকা পালন করবে।
HSCHome Science 2nd PaperChapter 8 : মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কৌতূহলী হয়ে স্কুল ছাত্র লিটন ও তার চার বন্ধু একটি সিরিঞ্জ দিয়ে মাদক নিল । এখন সে অসুস্থ। তার ওজন অনেক কমে গেছে । মুখে ঘা হয়েছে ও প্রতিদিনই জ্বর থাকছে। রোগ শনাক্ত হবার পর প্রতিবেশি বন্ধুরা তাকে একঘরে করল। শিক্ষক ঘটনা জানতে পেরে সবাইকে বুঝিয়ে বললেন, 'লিটনের প্রতি সমাজ ও পরিবারের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে'।

Jessore · 2017

ক
মানসিক স্বাস্থ্য কাকে বলে?
খ
'বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অত্যন্ত রুত্বপূর্ণ'– বুঝিয়ে লেখো।
গ
লিটন কী রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ
স্কুলের শিক্ষকের বক্তব্যের যৌক্তিকতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অত্যন্ত রুত্বপূর্ণ'– বুঝিয়ে লেখো।

'বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অত্যন্ত রুত্বপূর্ণ'– বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানসিক স্বাস্থ্য কাকে বলে?

মানসিক স্বাস্থ্য কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসান সাহেব গত বছর একটি দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার শরীরে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছিল । বর্তমানে তার প্রায়ই জ্বর আসে। ঠিকমতো ঘুম হয় না। সব সময় শুকনো কাশি থাকে। এই অবস্থায় ডাক্তারের কাছে গেলে তিনি রোগ শনাক্ত করেন। তারপর থেকে পরিবারের লোকজন তার সাথে কথা বন্ধ করে দিয়েছে। সমাজের লোকজনও তাদেরকে একঘরে করে দিয়েছে।

Dhaka · 2017

ক
প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞা দাও।
খ
শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন?
গ
হাসান সাহেব কোন রোগে আক্রান্ত? এটি প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো।
ঘ
হাসান সাহেবের প্রতি তার পরিবার ও সমাজের লোকজনদের আচরণ কি যৌক্তিক? তোমার মতামত যুক্তিসহ উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন?

শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞা দাও।

প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাহাত প্রায় তিন সপ্তাহ যাবৎ অসুস্থ। এই অবস্থায় ডাক্তার পরীক্ষার মাধ্যমে রাহাতের দেহে HIV ভাইরাস শনাক্ত করেন। অসুস্থতার কথা জেনে পরিবারের লোকজন তার সাথে খারাপ আচরণ শুরু করেছেন। রাহাত লক্ষ্য করেন প্রতিবেশিরাও তার সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে।

Rajshahi · 2022

ক
মানসিক স্বাস্থ্য কাকে বলে?
খ
সব বয়সী নারী-পুরুষের জন্য প্রজনন স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন?
গ
রাহাত যে রোগে আক্রান্ত তার লক্ষণ ব্যাখ্যা করো।
ঘ
রাহাতের প্রতি তার পরিবার ও প্রতিবেশির আচরণ কি যৌক্তিক? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সব বয়সী নারী-পুরুষের জন্য প্রজনন স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন?

সব বয়সী নারী-পুরুষের জন্য প্রজনন স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানসিক স্বাস্থ্য কাকে বলে?

মানসিক স্বাস্থ্য কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্কুলের শিক্ষকের বক্তব্যের যৌক্তিকতা মূল্যায়ন করো।লিটন কী রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।'বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অত্যন্ত রুত্বপূর্ণ'– বুঝিয়ে লেখমানসিক স্বাস্থ্য কাকে বলে?হাসান সাহেবের প্রতি তার পরিবার ও সমাজের লোকজনদের আচরণ কি যৌক্তিক? তোমার মতামত যুহাসান সাহেব কোন রোগে আক্রান্ত? এটি প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো।শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন?প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞা দাও।রাহাতের প্রতি তার পরিবার ও প্রতিবেশির আচরণ কি যৌক্তিক? তোমার উত্তরের পক্ষে যুক্তরাহাত যে রোগে আক্রান্ত তার লক্ষণ ব্যাখ্যা করো।সব বয়সী নারী-পুরুষের জন্য প্রজনন স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন?মানসিক স্বাস্থ্য কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।