রং করা ও ছাপার মাধ্যমে বস্ত্রকে আকর্ষণীয় করে তোলা যায়-বুঝিয়ে লেখ।
উত্তর: বস্ত্রের মাঝে নতুনত্ব আনয়নে রং করা ও ছাপার প্রয়োজনীয়তা অপরিসীম। বস্ত্রকে মনোরম ও আকর্ষণীয় করে তুলতে হলে বস্ত্রের অন্তর্নিহিত গুণাবলির সাথে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্যকেও প্রাধান্য দেওয়া হয়। বস্ত্রে রং প্রয়োগ ও ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করা যায়। শুধু বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধিই নয় বরং বস্ত্রে নতুনত্ব আনয়নেও রং করা ও ছাপার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর দ্বারা বস্ত্রকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি বস্ত্রকে নতুনভাবে উপস্থাপনও করা যায়। তাই বলা যায়, বস্ত্রের মাঝে নতুনত্ব আনয়নে রং করা ও ছাপার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
রং করা ও ছাপার মাধ্যমে বস্ত্রকে আকর্ষণীয় করে তোলা যায়-বুঝিয়ে লেখ।
উত্তর

