চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশটি শিল্পনীতির কোন দিকটা প্রকাশ পায়? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশটিতে পোশাক শিল্পনীতির প্রাধান্যের দিকটা প্রকাশ পায়। দৈহিক অবসর ও দেহত্বকের সাথে সামঞ্জস্য রেখে রুচিসম্মত ও মানানসই পোশাক নির্বাচন করে নিজেকে আকর্ষণীয় করে তোলাই পোশাক পরিধানের মূল উদ্দেশ্য। পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করতে হলে শিল্পকলার নীতির যথাযথ অনুসরণ করা হয়। চিত্রের 'A [গণিত] চিহ্নিত অংশটিতে পোশাক শিল্পনীতির প্রাধান্য নীতিটি প্রকাশ পেয়েছে। প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়। যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয়, তাই প্রাধান্যের কেন্দ্রবিন্দু। পোশাকে বিশেষ আকার, রঙ, নকশা, গঠনকে আকর্ষণীয় করে তোলাই প্রাধান্য। প্রাধান্যের মাধ্যমে পোশাকের আকর্ষণ বৃদ্ধি করে সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা সম্ভব। বিপরীত রঙের বেল্ট, লেস, বোতাম প্রভৃতির মাধ্যমে পোশাকে প্রাধান্য সৃষ্টি করা যায়। এর সাহায্যে সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা সম্ভব।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
চিত্রের 'A চিহ্নিত অংশটি শিল্পনীতির কোন দিকটা প্রকাশ পায়? ব্যাখ্যা…
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

