পোশাকের ওপর উদ্দীপকের ২ ও ৩নং চিত্রে প্রদর্শিত শিল্প উপাদান প্রয়োগের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২ ও ৩নং চিত্রে প্রদর্শিত শিল্প উপাদান যথাক্রমে বিন্দু ও রেখার প্রয়োগ লক্ষ করা যায়। পোশাকে যেসব শিল্প উপাদান ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- রঙ, বিন্দু, রেখা, আকার ও জমিন। সুন্দর ও আকর্ষণীয় পোশাক তৈরির ক্ষেত্রে এবং এর মানন্নোয়নে শিল্প উপাদানের প্রয়োগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈহিক আয়ের ও দেহত্বকের সাথে সামঞ্জস্য রেখে রুচিসম্মত ও মানানসাই পোশাক নির্বাচন করে নিজেকে আকর্ষণীয় করে তোলাই পোশাক পরিধানের মূল উদ্দেশ্য। আর এ উদ্দেশ্য বাস্তবায়নে শিল্প উপাদানের প্রভাব অনস্বীকার্য। উদ্দীপকের ২ ও ৩নং চিত্রে যথাক্রমে বিন্দু ও রেখার প্রভাব লক্ষণীয়। আর এ দুটি শিল্প উপাদানের প্রভাব পোশাকের ক্ষেত্রে অপরিসীম। বিন্দু এমন একটি শিল্প উপাদান যার মাধ্যমে পোশাককে অলংকৃত করে সৌন্দর্যমণ্ডিত করে তোলা যায়। বিন্দু যখন গতি পায় তখন তা থেকেই রেখা আকার, আকৃতি গঠিত হয়। ছোট বড় কিংবা এক ঝাঁক বিন্দু একত্রিত করে পোশাকের নকশায় বৈচিত্র্য আনা যায়। অন্যদিকে, ভিন্ন ভিন্ন রেখা ব্যবহার করে পোশাকে ভিন্নতা আনা যায়। পোশাকে রেখার ব্যবহারের ফলে ব্যক্তিকে আপাতদৃষ্টিতে লম্বা, খাটো, বেটে মনে হয়। যেমন- লম্বা রেখায় ব্যক্তিকে লম্বা দেখায়, আড়াআড়ি রেখায় মোটা ও বেটে দেখায়। বক্র রেখা পরিধানকারীর দৈর্ঘ্য কমায় কিন্তু পোশাকে ছন্দ ও লাবণ্য সৃষ্টি করে এবং তীর্যক রেখার বৈচিত্র্যময় ব্যবহার কোন কিছুর দৈর্ঘ্য হ্রাস ও বৃদ্ধি করে। তেমনি জিগজ্যাগ রেখা অন্যান্য রেখার চেয়ে বেশি গতিশীলতা ও বৈচিত্র্য নিয়ে আসে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিন্দু ও রেখা উভয় শিল্প উপাদান পোশাকের ওপর বিশেষ প্রভাব ফেলে।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
পোশাকের ওপর উদ্দীপকের ২ ও ৩নং চিত্রে প্রদর্শিত শিল্প উপাদান প্রয়োগে…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

