চিত্র-২ এর 'X [গণিত] ও 'Y [গণিত] চিহ্নিত স্থানে উল্লিখিত শিল্পনীতি দুটির তুলনামূলক পর্যালোচনা কর।
উত্তর: চিত্র-২ এ 'x [গণিত] দ্বারা শিল্পনীতির প্রাধান্যের এবং 'Y [গণিত] দ্বারা ভারসাম্যের দিকটি ফুটে উঠেছে। প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়। পোশাকে বিশেষ -আকার, রং, নকশা, গঠনকে প্রাধান্য দিয়ে আকর্ষণীয় করে তোলাই প্রাধান্য। অর্থাৎ পোশাকের যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই হচ্ছে প্রাধান্যের কেন্দ্রবিন্দু। শরীরের কাঠামোর সাথে প্রাধান্যের বিন্দু সম্পর্কযুক্ত। কেননা দেখা গেছে যে দেহের যে অংশ বেশি আকর্ষণীয় সে অংশেই সাধারণত প্রাধান্য, আনা হয়। প্রাধান্য সৃষ্টির জন্য গাঢ় বা বিপরীত রঙের বেল্ট, বোতাম, লেস ইত্যাদি যাছাই করা যেতে পারে। উদ্দীপকে চিত্র-২ এর 'X [গণিত] চিহ্নিত স্থানে জামার গলায় লাগানো লেস দ্বারা শিল্পনীতির উপাদান প্রাধান্যকে বোঝানো হয়েছে। রুচিসম্মত পোশাক নির্বাচন করে নিজেকে আকর্ষণীয় করে তোলা পোশাক পরিধানের মূল উদ্দেশ্য। পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করতে হলে শিল্পকলার নীতির যথাযথ অনুসরণ করা প্রয়োজন। শিল্পকলার নীতির যথাযথ প্রয়োগ ছাড়া কোনো শিল্পই সুন্দর ও আকর্ষণীয় হয় না। উদ্দীপকের চিত্র ২ এর Y তে পোশাকে পকেটের দিকে লক্ষ করলে দেখা যায় কেন্দ্র হতে চতুর্দিকে একই দূরত্বে সমআকারের চারটি পকেট তৈরি করা হয়েছে। এ ধরনের সমতাকে শিল্পনীতির ভারসাম্য বলা হয়। এটি এক ধরনের রশ্মিগত ভারসাম্য। এ ধরনের ভারসাম্য রক্ষা করা কঠিন। এ ভারসাম্য সঠিকভাবে অনুসরণ করতে না পারলে পোশাক পরিধানে সুখকর অনুভূতি আসে না। তাই এ ধরনের ভারসাম্য রক্ষায় সতর্কতা অবলম্বন করতে হয়।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
চিত্র-২ এর 'X ও 'Y চিহ্নিত স্থানে উল্লিখিত শিল্পনীতি দুটির তুলনাম…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

