উদ্দীপকে '?' চিহ্নিত স্থান শিল্প উপাদানের কোনটি নির্দেশ করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থান শিল্প উপদানের 'রং' কে নির্দেশ করে। পোশাকের সৌন্দর্য বৃদ্ধি ও নকশায় বৈচিত্র্য সৃষ্টি করতে শিল্পকলার উপাদানসমূহ যেমন রং, রেখা, আকার, জমিন ও বিন্দু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙের যথাযথ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে তেমনিভাবে ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয়, আরও মধুময় করে তোলে। এ কারণে পোশাকের রংয়ের প্রতি সবারই সজাগ দৃষ্টি রাখতে হবে। সাধারণত রংয়ের ব্যবহার ঋতুর ওপর নির্ভর করে। মৌলিক রংগুলোর মধ্যে লাল ও হলুদ এবং তাদের মিশ্রণে উৎপন্ন সমস্ত রংগুলো উষ্ণ বা উজ্জ্বল বর্ণ নামে পরিচিত। এ রঙের পোশাকগুলো সাধারণত শীতের সময় আমরা ব্যবহার করি। অন্যদিকে নীল ও নীলের মিশ্রণে উৎপন্ন রংগুলো শীতল বা স্নিগ্ধ বর্ণ নামে পরিচিত। এ রংয়ের পোশাকগুলো গরমের সময় আমরা ব্যবহার করি। মূলত উষ্ণ (Warm Colour) রংগুলো আপাতদৃষ্টিতে দূরের জিনিস কাছে টানে, বস্তুকে অপেক্ষাকৃত বড় করে তোলে এবং প্রাধান্য সৃষ্টি করে। আর শীতল রং (Cool Colour) আপাতদৃষ্টিতে পরিবেশে শান্তভাব আনে, বস্তুকে দূরে সরিয়ে দেয় এবং বস্তুকে অপেক্ষাকৃত ছোট করে দেখায়।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান শিল্প উপাদানের কোনটি নির্দেশ করে ব্যাখ্য…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

