দৃশ্যকল্প-১ এ পোশাকটিতে শিল্প উপাদানের কোন দিকটা প্রকাশ পায় ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ শিল্প উপাদান বিন্দুকে নির্দেশ করা হয়েছে। নকশা তৈরির জন্য পোশাকে যে উপাদানগুলো প্রয়োগ করা হয় তাকে শিল্প উপাদান বলে। পোশাকের মান উন্নয়নে শিল্পকলার উপাদান বিশেষ অবদান রাখে। এ উপাদানগুলো হচ্ছে রঙ, রেখা, আকার, জমিন ও বিন্দু। বিন্দু হলো একটি ক্ষুদ্র গোলাকৃতি দাগ বা ফোঁটা। এটি এমন একটি শিল্প উপাদান যার মাধ্যমে পোশাককে অলংকৃত করে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। পোশাকের নকশায় একাধিক বিন্দুর ব্যবহারে নকশায় বৈচিত্র্য আনয়ন করা যায়। ছোট বিন্দু, বড় বিন্দু কিংবা একঝাঁক বিন্দু একত্রিত হয়ে পোশাকে বিভিন্ন নকশা তৈরি করা হয়। অর্থাৎ পোশাকে শিল্পকলা নীতি ও শিল্প উপাদান প্রয়োগের ফলে পোশাক সুন্দর ও আকর্ষণীয় হয়। পোশাকের মধ্যে নতুনত্ব আনয়ন করা যায় এবং পোশাকে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য লক্ষ করা যায়। সর্বোপরি ব্যক্তির ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা যায়।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ পোশাকটিতে শিল্প উপাদানের কোন দিকটা প্রকাশ পায় ব্যাখ্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

