দৃশ্যকল্প-২ এ চিত্রে উল্লিখিত বিভিন্ন অংশের প্রয়োগ দ্বারা পোশাকে বাহ্যিক দর্শনকে প্রভাবিত করা যায়- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ চিত্রটি দ্বারা শিল্পকলার একটি উপাদান 'রেখা' বোঝানো হয়েছে। নকশা তৈরির জন্য যে উপাদানগুলো প্রয়োগ করা হয় সেগুলোকে শিল্পকলার উপাদান বলে। এগুলো হলো- রং, রেখা, আকার, জমিন ও বিন্দু। পোশাকে নকশা সৃষ্টিতে রেখা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন রেখা নানা রকম অনুভূতি সৃষ্টি করে। যথা- সোজা বা খাড়া রেখা: সোজা বা খাড়া রেখা দ্বারা গভীর উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস ও সততা বোঝায়। এ রেখা আপাতদৃষ্টিতে পরিধানকারীর দৈর্ঘ্য বাড়ায়। খাটো ও মোটা ব্যক্তির জন্য এ রেখা উপযোগী। সমান্তরাল বা আড়াআড়ি রেখা: এ ধরনের রেখার মাধ্যমে বিশ্রাম ও আরামের অনুভূতি আসে। এ রেখা পরিধানকারীর দৈর্ঘ্য কমায় এবং প্রশস্ততা বাড়ায়। তাই পোশাকে এ রেখা ব্যবহার করলে পরিধানকারীকে খাটো ও মোটা দেখাবে। বক্র রেখা: বক্ররেখা আপাতদৃষ্টিতে দৈর্ঘ্য কমায়। তবে সৌন্দর্য ও নমনীয়তা বৃদ্ধি করে। ঊর্ধ্বমুখী বক্র রেখা আনন্দ ও উল্লাস বোঝায়।নিম্নমুখী বক্ররেখা বিষাদ ও নিরুৎসাহের ভাব আনে। তির্যক রেখা: তির্যক রেখা সংযমের পরিচয় বহন করে। এই রেখার বৈচিত্র্যময় ব্যবহারের মাধ্যমে কোনো কিছুর দৈর্ঘ্য হ্রাস ও বৃদ্ধি করা যায়। তির্যক রেখাগুলো ঊর্ধ্বমুখী, সরু ও কাছাকাছি হলে পরিধানকারীকে লম্বা এবং নিম্নমুখী, চওড়া ও দূরে হলে মোটা ও খাটো মনে হবে। জিগজ্যাগ রেখা: এটি অন্যান্য রেখার চেয়ে বেশি গতিশীল ও বৈচিত্র্য আনতে সক্ষম। পোশাকে জিগজ্যাগ রেখা বেশি ব্যবহৃত হলে চোখে আরামবোধ হয় না। পোশাকে বিভিন্ন ধরনের রেখার মাধ্যমে পরিধানকারীকে মোটা, খাটো, লম্বা এবং পাতলা দেখায়। সুতরাং, পোশাকে 'B [গণিত] চিত্রের বিভিন্ন অংশের প্রয়োগ দ্বারা বাহ্যিক দর্শনকে প্রভাবিত করা যায়- বক্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ চিত্রে উল্লিখিত বিভিন্ন অংশের প্রয়োগ দ্বারা পোশাকে বা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

