পারভিনের পোশাকটি মানানসই না হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পারভিন স্থূল ও বেঁটে আকৃতির। একটি বিয়ের অনুষ্ঠানে সে অনেক দামি ও নকশাযুক্ত বড় বড় ছাপার পোশাক পরে গেল। কিন্তু কেউ তার পোশাকটি মানানসই বলল না। পারভিনের পোশাক মানানসই না হওয়ার কারণ সে পোশাকে শিল্পকলার নীতিগুলোর যথাযথ অনুসরণ করেনি। দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের প্রয়োজন। যুগোপযোগী পোশাক ব্যবহারের ক্ষেত্রে শিল্পনীতি ও শিল্প উপাদানের প্রতি লক্ষ রাখা উচিত। এগুলো পোশাকের সৌন্দর্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পোশাকে এ শিল্পনীতি ও শিল্প উপাদানের উপযোগিতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পোশাকে ব্যবহৃত রঙ, রেখা, আকার, জমিন, ব্যক্তির শারীরিক গঠন, অবয়ব ও গায়ের রঙের ওপর প্রভাব ফেলে। পারভিন যেহেতু স্থূল ও বেঁটে আকৃতির মেয়ে তাই তার উপযুক্ত নকশাযুক্ত পোশাক পরিধান করা উচিত ছিল। কিন্তু অতিরিক্ত নকশা করা পোশাকে তার মোটা ভাবটা বেশি ফুটে উঠেছে। তাই তার কম নকশাযুক্ত ছোট ছোট ছাপার পোশাক পরিধান করা উচিত ছিল। অতএব বলা যায়, পারভিনের পোশাক মানানসই না হওয়ার কারণ হলো সে পোশাকে শিল্পকলার নীতিগুলোর যথাযথ অনুসরণ করেনি।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
পারভিনের পোশাকটি মানানসই না হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

