দৈর্ঘ্য হ্রাস-বৃদ্ধিতে 'B [গণিত] ও 'C [গণিত] স্থানে নির্দেশিত শিল্প উপাদানের ভূমিকা রয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-২ এ দৈর্ঘ্য হ্রাস-বৃদ্ধিতে 'B [গণিত] তে সমান্তরাল বা আড়াআড়ি রেখা এবং 'C [গণিত] তে খাড়া বা লম্বালম্বি রেখা নির্দেশ করছে। পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি গুরুত্বপূর্ণ শিল্প উপাদান। কতকগুলো রেখার সমন্বয়ে একটি পোশাকের আকৃতি গড়ে ওঠে।পোশাকের নকশায় রেখার বৈচিত্রময় বিন্যাসের ফলে পরিধানকারীকে কখনো লম্বা, কখনো খাটো, কখনো মোটা, আবার কখনো রোগা মনে হয়। উদ্দীপকে চিত্র-২ এ 'B [গণিত] তে নির্দেশিত আড়াআড়ি রেখা বা সমান্তরাল রেখা আপাতদৃষ্টিতে দৈর্ঘ্য হ্রাস ও প্রশস্ততা বৃদ্ধি করে। আড়াআড়ি বা সমান্তরাল রেখা লম্বা, পাতলা ব্যক্তির পোশাকে মানানসই হয়। আর 'C [গণিত] তে নির্দেশিত খাড়া বা লম্বালম্বি রেখা দৃষ্টির গতিশীলতা তৈরি করে ফলে আপাতদৃষ্টিতে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। স্কুল ও কম উচ্চতাসম্পন্ন ব্যক্তির পোশাকে খাড়া রেখা ব্যবহার করলে সে ব্যক্তিকে আপাতদৃষ্টিতে কিছু পাতলা ও লম্বা মনে হয়। সুতারাং বলা যায়, দৈর্ঘ্য হ্রাস-বৃদ্ধিতে শিল্প উপাদান সমান্তরাল বা আড়াআড়ি এবং খাড়া বা লম্বালম্বি রেখার যথেষ্ট ভূমিকা রয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
দৈর্ঘ্য হ্রাস-বৃদ্ধিতে 'B ও 'C স্থানে নির্দেশিত শিল্প উপাদানের ভূ…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

