শিক্ষক পোশাকে নকশা সৃষ্টির জন্য কোনটির কথা উল্লেখ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: শ্রেণিকক্ষে শিক্ষক পোশাকে নকশা সৃষ্টির জন্য বস্ত্রের উপরের নিজস্ব বৈশিষ্ট্যের ভূমিকার কথা বলেছেন। যা মূলত জমিনকে নির্দেশ করে। কোনো বস্তুর উপরিভাগের নিজস্ব বৈশিষ্ট্যকে জমিন বলে। কাপড়ের জমিন বলতে এটি কতটা মোটা বা চিকন এবং উপরিভাগের মসৃণ বা অমসৃণ ভাবকেই বোঝায়। সুতার প্রকৃতি ও বয়ন পদ্ধতির ভিন্নতার জন্য জমিনের প্রকৃতি ভিন্ন হয়। জমিনের উপর পোশাক পরিধানকারীর শারীরিক গঠনকে অনেকটা প্রভাবিত করে। যেমন- ট্যাফেটা এবং ঘন সুতি জাতীয় কাপড়ে পরিধানকারীকে বাহ্যিক দৃষ্টিতে স্থূল দেখায়। মধ্যম ধরনের দৃঢ় কাপড়, যেমন- ডেনিস কাপড় শরীরের সাথে বেশি সেঁটে থাকে না, ফলে শরীরের ত্রুটি সহজে চোখে পড়ে না। হালকা গড়নের মেয়েদের জন্য এ কাপড় বেশি উপযোগী। রেশমি, শিফন এ ধরনের নরম প্রকৃতির কাপড় পরিধানে আরাম অনুভূতি জাগে। চকচকে কাপড় যেমন- সার্টিন, মারশেরাইজ করা সুতি বস্ত্র ইত্যাদি কাপড়ে আলোর প্রতিফলন হয় বলে পরিধানকারীকে বড় দেখায়। ভারি জমিন যেমন- পশমি কাপড়ে আপাতদৃষ্টিতে দেহ বড় দেখায়। পোশাকের জমিনে ব্যবহৃত মানানসই নকশা রুচির পরিচয় বহন করে, ব্যবহারকারীর ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় ও মানসিক প্রশান্তি আনে। খসখসে জমিন আলো শোষণ করে। আবার পোশাকে জমিনের ব্যবহার ঋতুর ওপর নির্ভর করে, যেমন-শীতের সময় মোটা জমিনের পোশাক ব্যবহার করা হয়। আবার গরমের সময় মিহি বা সূক্ষ্ম জমিনের পোশাক পরিধান করা হয়।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
শিক্ষক পোশাকে নকশা সৃষ্টির জন্য কোনটির কথা উল্লেখ করেছেন? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

