টিয়ার প্রথম পছন্দকৃত দুটি জামা না কেনার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পোশাকের শিল্প উপাদানের মধ্যে রেখা অন্যতম। কোনো কিছুর ধারাকে রেখা বলে। যেকোনো নকশা প্রস্তুতকালে রেখা পোশাকে অভিনব পরিবর্তন এনে দেয়। রেখা সোজা, বাঁকা, সমান্তরাল, তির্যক, ঢেউ খেলানো ইত্যাদি ধরনের হয়ে থাকে। রেখাকে উপেক্ষা করে কোনো নকশা তৈরি করা যায় না। পোশাকে নকশা হিসেবেও রেখা ব্যবহার করা হয়। এর সাহায্যে কোনো ব্যক্তির উচ্চতা, ওজন, লম্বা, বেঁটে ইত্যাদি বিষয় সংযত করা যায়। একারণেই টিয়া সমান্তরাল রেখায় নকশা করা পোশাকটি ক্রয় করলেন না। কারণ সমান্তরাল রেখার পোশাক পরিধান করলে দেহাকৃতি খাটো দেখায় ও ব্যক্তিকে আরো মোটা মনে হয়। যেহেতু টিয়া দেখতে গোলগাল ও খাটো তাই সে যদি সমান্তরাল রেখার নকশা করা পোশাক পরিধান করে তবে তাকে আরো খাটো ও মোটা দেখাবে। অন্যদিকে, উঁচু কলার দেওয়া ও বড় ছাপাযুক্ত জামা খাটো ও মোটা মেয়েদের জন্য বেমানান। এতে পরিধানকারীকে আরো খাটো ও মোটা লাগে। তাই, টিয়া প্রথম পছন্দকৃত দুটি জামা অর্থাৎ, সমান্তরাল রেখা ও উঁচু কলার দেওয়া বড় ছাপাযুক্ত জামা কিনল না।
HSC Home Science 1st Paper Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 14 : পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান · সৃজনশীল
টিয়ার প্রথম পছন্দকৃত দুটি জামা না কেনার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

