জ্ঞশারীরিক সুস্থতার জন্য নিশুদের পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা অত্যন্ত জরুরি।”-বিশ্লেষণ কর।
উত্তর: 'শারীরিক সুস্থতার জন্য নিশুদের পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা অত্যন্ত জরুরি'- উক্তিটির বিশ্লেষণ নিচে উপস্থাপন করা হলো। সুষম খাদ্য পরিকল্পনা হলো পরিবারের প্রত্যেক সদস্যের বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা ও পরিশ্রমের ধরন অনুযায়ী প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সঠিক অনুপাতে নিশ্চিত করা। সুষম খাদ্য- দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে এবং খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ (যেমন- স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস) থেকে রক্ষা করে। একটি সঠিক মেনু পরিকল্পনার মাধ্যমে পরিবারের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনা যায় এবং ক্ষতিকর জাঙ্ক ফুড বা ফাস্টফুডের প্রতি আসক্তি কমানো সম্ভব হয়। উদ্দীপকে নিশু ফাস্টফুড, মাংস ও কাবাব খেতে পছন্দ করলেও কোনো শাকসবজি বা ফলমূল খায় না, ফলে ভিটামিন ও খনিজের অভাবে সে প্রায়ই অসুস্থ থাকে। অন্যদিকে তার বাবা জনি সাহেব আইটি কোম্পানিতে বসে কাজ করায় এবং কায়িক শ্রম না থাকায় ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের শিকার হয়েছেন। বাবা এবং মেয়ে দুজনেরই অসুস্থতার মূল কারণ হলো ভুল খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্যের অভাব। যদি নিশুর মা বা পরিবার মৌলিক খাদ্যগোষ্ঠীর নিয়ম মেনে প্রতিদিনের খাবারে প্রোটিনের পাশাপাশি ফাইবারযুক্ত শাকসবজি ও ফলমূল রাখতেন, তরে নিশু যেমন সুস্থ থাকত; জনি সাহেবেরও ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকত। তাই বলা যায়, শারীরিক সুস্থতার জন্য নিশুদের পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা অত্যন্ত জরুরি।
HSC Home Science 2nd Paper Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা · সৃজনশীল
জ্ঞশারীরিক সুস্থতার জন্য নিশুদের পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা অত্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

