আতিক সাহেব যে রোগে আক্রান্ত তার লক্ষণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আতিক সাহেবের রোগের কারণ হিসেবে রক্ত চলাচলে অপ্রতুলতা এবং করোনারি ধমনীতে প্লাক উল্লেখ করা হয়েছে। এই কারণগুলো হৃদরোগের লক্ষণ। হৃদরোগের কারণে করোনারি ধমনিতে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমা হয়ে ধমনি সরু হয়ে যায়, যাকে প্লাক বলা হয়। এর ফলে হৃৎপিন্ডে রক্তের স্বাভাবিক চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, যা হৃদরোগের মূল কারণ। এর প্রধান লক্ষণগুলো হলো- ● বুকে চাপ বা ব্যথা অনুভূত হওয়া। ● অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠা এবং ক্লান্তি অনুভব করা। ● হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত বা অনিয়মিত হওয়া। ● দেহের বিভিন্ন অংশে বিশেষ করে পা ও পেটে পানি জমে যাওয়া। ● শরীরের রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল জমা হওয়া।
HSC Home Science 2nd Paper Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা · সৃজনশীল
আতিক সাহেব যে রোগে আক্রান্ত তার লক্ষণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

