রহিম সাহেব যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহিম সাহেব হৃদরোগে আক্রান্ত। রক্ত চলাচলের অপ্রতুলতাই হৃদরোগের অন্যতম কারণ। হৃদরোগের মধ্যে করোনারি হার্ট ডিজিজ (Coronary Heart Disease) অন্যতম। করোনারি নামক ধমনি থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। ধমনির গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে সরু হয়ে যায়, এই অবস্থাকে প্লাক (Plaque) বলে। এর ফলে স্বাভাবিক রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্রস্ত হয়। হৃদরোগের কারণগুলো হলো: অলস জীবনযাপন, বংশগত কারণ, ধূমপান, দুশ্চিন্তা, স্থূলতা, অতিভোজন এবং রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি। হৃদরোগের লক্ষণ হলো-অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধড়ফড় করা, বুকে ব্যথা ও প্রচুর ঘাম হওয়া, দেহের বিভিন্ন অংশে পানি জমা ও রক্তে স্নেহ পদার্থের পরিমাণ বৃদ্ধি। লক্ষণ অনুযায়ী রহিম সাহেব 'হৃদরোগে আক্রান্ত।
HSC Home Science 2nd Paper Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা · সৃজনশীল
রহিম সাহেব যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

