রোগের ভিন্নতায় পথ্যের ধরন ও ভিন্ন হয়- বুঝিয়ে লেখো।
উত্তর: পথ্য পরিকল্পনায় সঠিকভাবে রোগ নির্ণয়, এর কারণ এবং রোগটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। রোগীর শরীরে যদি কোনো বিশেষ উপাদান কম থাকে তবে সেই বিশেষ উপাদানসমৃদ্ধ খাদ্য রোগীকে পরিবেশন করা উচিত। যেমন- এনিমিয়া রোগে দেহে লৌহের স্বল্পতা দেখা দেয়। তখন রোগীকে লৌহসমৃদ্ধ খাদ্য যেমন- কলিজা, ডিম, লালশাক ইত্যাদি দিতে হবে। আবার, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে গোটা শস্য, খোসাসহ ফল, সিদ্ধ চালের ভাত ইত্যাদি পরিমিত পরিমাণে দিতে হবে। তাই বলা যায়, রোগের ভিন্নতায় পথ্যের ধরনও ভিন্ন হয়।
HSC Home Science 2nd Paper Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 13 : রোগ ও পথ্য ব্যবস্থাপনা · সৃজনশীল
রোগের ভিন্নতায় পথ্যের ধরন ও ভিন্ন হয়- বুঝিয়ে লেখো।
উত্তর

