কোন অনুজীবের কারণে গ্রামবাসীদের মধ্যে মহামারি দেখা দিয়েছে— ব্যাখ্যা করো।
উত্তর: ভিবরিও কলেরা নামক অনুজীবের কারণে গ্রামবাসীদের মধ্যে মহামারি দেখা দিয়েছে। পেটের পীড়া, কলেরা, ডায়রিয়া প্রভৃতি রোগ ভিবরিও কলেরা নামক জীবাণু দ্বারা হয়ে থাক । পানি মানুষের মলমূত্র দ্বারা দূষিত হলে মাছে এ জীবাণু পাওয়া যায়। খাদ্য গ্রহণের ১-৩ দিনের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পায় এবং ডায়রিয়া দেখা দেয়। এ অবস্থা মারাত্মক আকার ধারণ করে ডিহাইড্রেশন হতে পারে। উদ্দীপকে উল্লিখিত গ্রামের লোকজন একটি পুকুরের পানি খাওয়ার কাজে ব্যবহার করে। সেই পুকুরেই তারা থালা- বাটি, কাপড় ধোয়াসহ গোসল করে। ফলে পুকুরের পানি দূষিত হচ্ছে। পুকুরের পানি গ্রামের মানুষ পান করছে। একই দূষিত পুকুরের মাছগুলো ভিবরিও কলেরা দ্বারা আক্রান্ত হচ্ছে। তাই গ্রামের লোকজন জীবাণু আক্রান্ত মাছ খেয়ে এবং পুকুরের দূষিত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। বর্তমানে যা মহামারি আকারে দেখা দিয়েছে। এ অবস্থা প্রতিরোধে খাদ্যদ্রব্য পরিষ্কার- হাতে ধরতে হবে। মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না করতে হবে। গ্রামের লোকজনকে টিউবওয়েলের পানি পান করতে হবে। পুকুরের পানি শুধু গোসল আর কাপড় ধোয়ার কাজে ব্যবহার করতে হবে। তাহলেই তারা পরবর্তীতে ডায়রিয়ায় আক্রান্ত হবে না।
HSC Home Science 2nd Paper Chapter 15 : জনস্বাস্থ্য সমস্যা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 15 : জনস্বাস্থ্য সমস্যা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কোন অনুজীবের কারণে গ্রামবাসীদের মধ্যে মহামারি দেখা দিয়েছে— ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
