'?' চিহ্নিত স্থানে সমাজকর্মের কোন ধরনের কার্যাবলি নির্দেশ। করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে সমাজকর্মের সংশোধনমূলক কার্যাবলি নির্দেশ করা হয়েছে। উক্ত কার্যক্রমে সমাজকর্মিপণ সমাজকর্মের কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখেন। সমাজকর্মিগণ সমাজের উন্নয়নে নানা স্তরে বহুমুখী অবদান রাখছেন। এর মধ্যে উদ্দীপকে আলোচিত সংশোধনমূলক কার্যক্রমগুলো অন্যতম সমাজকর্মিগণ বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সংশোধনমূলক কার্যক্রম যেমন প্রবেশন, প্যারোল, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের পুনর্বাসন, কিশোর উন্নয়ন, প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন ইত্যাদি ক্ষেত্রে সমাজকর্মের কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে কার্যকর ভূমিকা রাখছেন। তারা এসব সংশোধনমূলক কার্যক্রমে অংশ নিয়ে অপরাধীদের সংশোধন করে সমাজে পুনর্বাসিত হতে সহায়তা করেন। উদ্দীপকের প্রেক্ষিতে আলোচিত সংশোধনমূলক কার্যক্রমগুলোর ক্ষেত্রেও তাই সমাজকর্মিগণ এভাবেই ভূমিকা রাখবেন। উদ্দীপকের উপযুক্ত সংশোধনমূলক কার্যক্রমগুলোকেই ছকাকারে উপস্থাপন করা হয়েছে। এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মাধ্যমে অপরাধীদের চারিত্রিক বৈশিষ্ট্য সংশোধনপূর্বক তাদেরকে সমাজে পুনর্বাসিত করা এবং তাদের সমস্যার স্বরূপ উদ্ঘাটন করে সে অনুযায়ী সমাজকর্মের কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে তা সমাধান করার ক্ষেত্রে সমাজকর্মিগণ সহায়ক ভূমিকা রাখছেন। এভাবে সমাজের উন্নয়ন নিশ্চিত হচ্ছে এবং অপরাধীরাও সংশোধিত হয়ে সুপথে চালিত হচ্ছে। তাই বলা যায়, সংশোধনমূলক কার্যক্রমে যোগ দিয়ে অপরাধীদের সংশোধন করতেই সমাজকর্মিগণ ভূমিকা রাখছেন।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানে সমাজকর্মের কোন ধরনের কার্যাবলি নির্দেশ। করা হয়েছ…
উদ্দীপক

উত্তর
উত্তর