বাংলাদেশের সামাজিক সমস্যা দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমান সমাজের বিভিন্ন আর্থ-মনোসামাজিক সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানে সমাজকর্ম পদ্ধতিসমূহের প্রয়োগ করা হয়। সমাজকর্মের জ্ঞান, কৌশল ও পদ্ধতি সব শ্রেণির মানুষের ব্যক্তিগত, দলীয় সমষ্টিসহ নানা ধরনের সামাজিক সমস্যা মোকাবিলায় সহায়তা করে। এটি বিভিন্ন সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব ও সমাধানের কৌশল আলোচনা করে। এতে বিভিন্ন সমস্যা সমাধান করা সহজ হয়। উদ্দীপকেও এ বিষয়টির উল্লেখ রয়েছে। উদ্দীপকের রায়হান সমাজকর্ম বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চতর গবেষণার জন্য লন্ডনের স্কুল অব ইকোনোমিক্সে ভর্তি হয়েছে। সমাজকর্ম বিষয়টি বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যাস্ফীতি, বেকারত্ব, নিরক্ষরতা, দারিদ্র্য, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, মাদকাসক্তি, দুর্নীতি, কিশোর অপরাধ, বস্তি সমস্যা, সন্ত্রাস ইত্যাদিসহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান। সমাজকর্ম এসব সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব ইত্যাদি আলোচনা করে। পাশাপাশি এটি সমস্যা সমাধানে বিভিন্ন কৌশল ও পদ্ধতিও উল্লেখ করে। এসব কৌশল ও পদ্ধতি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণে উদ্দীপবে উল্লিখিত বিষয় অর্থাৎ সমাজকর্মের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বাংলাদেশের সামাজিক সমস্যা দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রয়োজ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর