অস্ট্রেলিয়ান সমাজকর্মের সেবার পরিধি ফ্লোরাকে সেবা প্রদানের ঘটনায় আংশিক প্রতিফলিত হয়েছে- মন্তব্যটির যৌক্তিকতা নিরূপণ কর।
উত্তর: অস্ট্রেলিয়ান সমাজকর্মের সেবার পরিধি কেবল ফ্লোরার মতো নারীদের সাহায্য প্রদানের ঘটনাতেই সীমাবদ্ধ নয় বলে এখানে এর আংশিক প্রতিফলনই ঘটেছে। অস্ট্রেলিয়ায় সমাজকর্ম বা সমাজসেবামূলক কর্মকান্ডগুলো বিভিন্ন রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় যা উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। রাজ্য সরকারগুলো তাদের জনসাধারণের জন্য যেসব সুযোগ-সুবিধা ও সেবা সরবরাহ করে তার মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবা, পারিবারিক সেবা, বাসস্থান ও সম্পত্তিসংক্রান্ত সেবা, সমষ্টিভিত্তিক সেবা ইত্যাদি। তারা স্বাস্থ্য খাতে এ্যাম্বুলেন্স, হাসপাতাল, স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যসেবা ইত্যাদি প্রদান করে। আবার পিতামাতা ও পরিবার, যুবক, বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ ব্যক্তি, আদিবাসী সম্প্রদায়, প্রতিবন্ধী এদের কল্যাণেও উক্ত দেশটির সমাজসেবা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের ফ্লোরার মতো নারীদের সহায়তা ও সেবা প্রদানের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ নয়। যা উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে স্পষ্টতই প্রতীয়মান হয়। উদ্দীপকের ফ্লোরার মতো নারীদের সহায়তা প্রদান তাদের কর্মসূচির একটি অংশ মাত্র সামগ্রিকতা নয়। অস্ট্রেলিয়ান সমাজকর্মের সেবার পরিধি কত ব্যাপক তা উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতেই বোঝা যায়, যা উদ্দীপকের সীমিত পরিসরে পুরাপুরি প্রতিফলিত হয়নি। তাই সঠিক দিক বিবেচনায় প্রশ্নের মন্তব্যটি যৌক্তিক বলে বিবেচিত।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
অস্ট্রেলিয়ান সমাজকর্মের সেবার পরিধি ফ্লোরাকে সেবা প্রদানের ঘটনায় আং…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর