উক্ত কার্যাবলি বাংলাদেশে সমাজকর্ম পেশার অনুশীলনের সফলতার প্রমাণ- বিশ্লেষণ কর।
উত্তর: আধুনিক বিশ্বব্যবস্থায় ছকে নির্দেশিত সংশোধনমূলক কার্যক্রম বাংলাদেশে সমাজকর্ম অনুশীলনের সফলতার বাস্তব বহিঃপ্রকাশ। সমাজকর্ম পেশায় এ সংশোধনমূলক কার্যক্রমগুলো পূর্বে ছিল না। ধীরে ধীরে অনুশীলনের ফলেই এসব কার্যক্রম বিকাশ লাভ করেছে যা সমাজকর্মের অনুশীলনের সফলতার প্রমাণ। বাংলাদেশে সমাজকর্ম পেশার অনুশীলন শুরু হয় ১৯৫৪ সালে 'ঢাকা প্রজেক্ট' চালুর মাধ্যমে। এরপর শহর সমাজসেবা কর্মসূচি, চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে সমাজকর্ম পেশা বিকাশ লাভ করে। পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হওয়ায় চালু হয় গ্রামীণ সমাজসেবা, শিশুকল্যাণ, সংশোধনমূলক কার্যক্রম ইত্যাদি কল্যাণমূলক নতুন কর্মসূচি। সমাজকর্ম অনুশীলনের চর্চা সফল হয়েছে বলেই সমাজকর্মের নতুন কর্মসূচির বিকাশ ঘটেছে। উদ্দীপকে আলোচিত সংশোধনমূলক কার্যক্রম বর্তমানে সমাজে প্রচলিত ও সর্বজনগ্রাহ্য কল্যাণমূলক কর্মসূচির মধ্যে অন্যতম। এর সাহায্যে অপরাধীদের সংশোধন করা হচ্ছে এবং তাদেরকে সমাজে পুনর্বাসিত করার ব্যবস্থাও গৃহীত হচ্ছে। পূর্বের সমাজকর্ম ধীরে ধীরে বিকশিত হয়ে এ আধুনিক রূপলাভ করেছে। বর্তমানে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ সংশোধনমূলক কার্যক্রমগুলো নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমাজকর্ম অনুশীলনের চর্চার ধারা সফলভাবে অব্যাহত রাখা হয়েছিল বলেই বর্তমানকালের প্রেক্ষাপটে উদ্দীপকের সংশোধনমূলক কার্যক্রমগুলোর বিকাশ ঘটেছে। তাই এটি সমাজকর্মের অনুশীলনের সফলতারই প্রমাণ।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত কার্যাবলি বাংলাদেশে সমাজকর্ম পেশার অনুশীলনের সফলতার প্রমাণ- বি…
উদ্দীপক

উত্তর
উত্তর