বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশে সমস্যাসমূহ কী কী? এসব সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যায়?- আলোচনা করো।
উত্তর: সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে বাংলাদেশে প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বিদ্যমান। সমাজকর্ম পেশার বিকাশে পেশাগত সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানার্জনের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কোনো কার্যকর পেশাগত সংগঠন নেই। আবার দায়সারা প্রতিষ্ঠান থাকলেও কর্মক্ষেত্রের অপ্রতুলতার জন্য পেশাদার সমাজকর্মীদের গুরুত্বপূর্ণ কাজগুলো সমাজের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে না। এতে মানুষ সমাজকর্মীদের মূল্যায়ন করার সুযোগই পাচ্ছে না। সমাজকর্ম পেশার বিকাশে আরেকটি প্রতিবন্ধকতা হলো, এ পেশার বিকাশে যথাযথ ও কার্যকর রাষ্ট্রীয় নীতিমালার অভাব রয়েছে। ফলে সমাজকর্ম পেশা তার স্বরূপে পূর্ণভাবে বিকশিত হতে পারছে না। প্রশাসনের সচেতনতার অভাব এমনকি ক্ষেত্রবিশেষে প্রতিকূল মনোভাব বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। আমাদের দেশে এ পেশার সুষ্ঠু বিকাশ না হওয়ার আরও একটি কারণ হলো, সমাজকর্ম বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষ ও সরকারের অজ্ঞতা এবং ভ্রান্ত ধারণা। এসব সমস্যা সমাধানে দরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ। এজন্য সরকারের উচিত দ্রুত সমাজকর্মকে একটি স্বতন্ত্র পেশা হিসেবে আইনগত স্বীকৃতি দেওয়া। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও প্রচারণার মাধ্যমে সমাজকর্মের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এনজিও, হাসপাতাল, আদালত ও শিল্প কারখানায় সমাজকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। সর্বোপরি বর্তমান সময়ের সামাজিক সমস্যার সাথে মিল রেখে সমাজকর্মের সিলেবাস আরও আধুনিক ও প্রায়োগিক করতে হবে। পরিশেষে বলা যায়, সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশে সমাজকর্ম একটি শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশে সমস্যাসমূহ কী কী? এসব সমস্যা সমাধান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর