উক্ত প্রয়োগক্ষেত্রে সমাজকর্ম পেশার সফল প্রয়োগে সমস্যাসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: সমাজকর্ম পেশার সফল প্রয়োগে অনেকগুলো সমস্যা বিদ্যমান । নিচে এগুলো আলোচনা করা হলো— ১. মূল্যবোধের অভাব : বস্তুগত সম্পদ ও বৈষয়িক বিষয়ে মানসিকভাবে বেশি নির্ভরতার কারণে সঠিক মূল্যবোধের ক্ষেত্রে উপেক্ষা কাজ করে। শাস্তির চেয়ে সংশোধন ভালো –এ বিষয়ে তাদের কমই আগ্রহ দেখা যায়। ২. অর্থাভাব : সমাজকর্ম মনোসামাজিক ও মানসিক সমস্যা সমাধানে সরাসরি কার্যকর। কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক দরিদ্র। এজন্য তারা মনোসামাজিক ও মানসিক সমস্যার চাইতে মৌল মানবিক চাহিদা পূরণে সবাই ব্যস্ত। ফলে অন্যদিকে দৃষ্টিদানের মতো সুযোগ ও প্রচেষ্টা সরকার বা জনগণের কারোরই নেই। ৩. কর্তৃপক্ষের উদাসীনতা : সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজকল্যাণ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তথাপিও কর্তৃপক্ষ সমাজকর্মের স্বীকৃতি প্রদানে উদাসীন। ৪. বেসরকারি উদ্যোগের অভাব : একদিকে সরকারি পর্যায়ে সমাজকর্ম সম্পর্কে তেমন কোনো কার্যক্রম নেই। অন্যদিকে, বেসরকারি পর্যায়েও কোনো উদ্যোগ নেই। ফলে সমাজকর্ম সম্পর্কে জনগণের কোনো আগ্রহ সৃষ্টি হচ্ছে না। ৫. ব্যক্তিগত স্বার্থ : আমাদের অল্প সংখ্যক সমাজকর্মী নিজেদের ব্যক্তিস্বার্থ উপেক্ষা করে সামগ্রিক স্বার্থে চিন্তা করে না। এটি কোনো পেশার জন্য শুভ লক্ষণ নয়। ৬. দায়িত্বশীলতা ও মানসিকতার অভাব : অনেক ক্ষেত্রে সমাজকর্মে ডিগ্রিধারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাদের যথাযথ দায়িত্ব পালনে উদাসীন। তাছাড়া ডিগ্রিপ্রাপ্ত অনেকেই পরবর্তীতে সমাজকল্যাণ ক্ষেত্রে কাজ করতে উৎসাহী হয় না। কিন্তু সমাজকর্ম বাস্তবায়ন ও এর উন্নয়নে নিবেদিত প্রাণকর্মীর খুবই প্রয়োজন। ৭. কুসংস্কার : বাংলাদেশের বহু লোক কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির কারণে পরিকল্পিত পরিবর্তনে বিশ্বাসী নয়। তারা দান-সদকা প্রদান ও গ্রহণে আগ্রহী; স্থায়িভাবে সমস্যা সমাধানে বা প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণে উৎসাহী নয়। তাছাড়াও অজ্ঞতা ও ভ্রান্ত ধারণা, রাষ্ট্রীয় নীতির অভাব, সংগঠনের অভাব, দেশীয় উপকরণের অভাব, প্রশাসনিক জটিলতা, পেশাগত মূল্যবোধ ও মানদণ্ডের অভাব, মুখপাত্রের অভাব বহুলাংশে দায়ী।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত প্রয়োগক্ষেত্রে সমাজকর্ম পেশার সফল প্রয়োগে সমস্যাসমূহ বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর