উদ্দীপকের আলোকে বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা বিকাশের পটভূমি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সমাজকর্মের সূত্রপাত এবং সমাজকর্ম শিক্ষার অগ্রগতির পটভূমি নির্দেশ করা হয়েছে। ১৯৪৭ সনে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) তৈরি হয় আর্থসামাজিক সমস্যা, বহুসংখ্যক মানুষের স্থানান্তর। ফলে আবাসন, স্বাস্থ্য, খাদ্য, স্যানিটেশন প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়। এ সংকটজনক অবস্থা থেকে উত্তরণের জন্য জাতিসংঘের নিকট পাকিস্তান সরকার পরামর্শ ও সাহায্যের আবেদন জানায়। এ প্রেক্ষিতে ড. জেমস ডাম্পসন এর নেতৃত্বে Technical Assistance Programme-এর আওতায় ছয় সদস্যের বিশেষজ্ঞ দল আসে। অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর তারা এদেশে পেশাদার সমাজকর্ম এবং এ সংক্রান্ত শিক্ষাব্যবস্থা গ্রহণ ও প্রবর্তনের সুপারিশ করেন। বিশেষজ্ঞ দলের পরামর্শ ও সহায়তায় ১৯৫৩ সনে তিন মাসব্যাপী কোর্স চালু করা হয়। যা পরবর্তীতে ১৯৫৫ সনে নয় মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সে নতুনভাবে শুরু হয়। এসব কোর্সের উদ্দেশ্যই ছিল সমাজকর্মের মানোন্নয়নে পেশাদার সমাজকর্মী তৈরি করা। পরবর্তীতে ড জেমুর স্থায়ী কলেজ স্থায়ী কলেজ স্থাপনের পরামর্শ দিলে ১৮৫৮ সনে সমাজকল্যাণ ও গবেষণা কলেজ স্থাপিত হয়। প্রথমে কলেজে মাস্টার্স প্রোগ্রাম, পরবর্তীতে স্নাতকসহ বিভিন্ন ডিগ্রির আয়োজন করে। সাথে সাথে সমাজকর্ম শিক্ষার প্রসার ঘটতে থাকে। ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে স্নাতক ও মাস্টার্স চালু হয়। অন্যদিকে এ বছরে উচ্চ মাধ্যমিক ও বিএ (পাস কোর্স)-এ ঐচ্ছিক বিষয় হিসেবে সমাজকল্যাণ বিষয়টি পাঠ্যভুক্ত হয়। পরবর্তীতে ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম যাত্রা শুরু করে। এভাবে সমাজকর্ম শিক্ষা বাংলাদেশে বিস্তার লাভ করে। বর্তমানে প্রায় ১০টি কলেজে এ বিষয়ে অনার্স রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা বিকাশের পটভূমি আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর